ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

ফরিদগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা শিমুল গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ৩০৮ বার পঠিত
ফরিদগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা শিমুল গ্রেফতার

ফরিদগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজিকে(২৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার চাঁদপুর লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা গত কয়েকদিন ধরে তার গতিবিধি অনুসরণ করছিলাম। আজ তাকে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এর আগে রোববার উপজেলার বিভিন্ন এলাকায় ও কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিমুলের অপর তিন সহযোগী ইজাজা হোসেন(২৩), সাব্বির হোসেন(২৪) এবং লিপি বেগমকে(২৩) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য শনিবার উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্কুল থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে শিমুল ও তার সহযোগীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa