ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

পীরগঞ্জে নির্বাচনী সহিংসতা মামলায় আরো ১ জনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ জানুয়ারি ২০২২   ২৪৩ বার পঠিত
পীরগঞ্জে নির্বাচনী সহিংসতা মামলায় আরো ১ জনের রিমান্ড মঞ্জুর

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ভোট কেন্দ্রে সহিসংতার ঘটনা মামলায় তজমল হক নামে আরো এক আসামীকে এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঠাকুরগাও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আলাউদ্দীন তার এ রিমান্ড মঞ্জুর করেন। পীরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, গত ২৮ নভেম্বর খনগাও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে সরকারি গাড়ি ভাংচুড়, কর্মকর্তাদের মারপিট সহ সহিংসতার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের বান্দিগড় হাজীপাড়া গ্রামের মফিজউদ্দীনের ছেলে তজমল হককে ২২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। সহিংসতার তথ্য উপাত্ত জনতে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শীঘ্রই তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য,ঐ ভোট কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিজিবি’র গুলিতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় ৩০ নভেম্বর আলী হুসেন নামে বান্দিগড় এলাকার আরো একজনকে গ্রেপ্তার করে একদিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে তজমলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa