ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

নোয়াখালীতে হাসপাতালের ডোবায় পড়ে প্রাণ গেল রোগীর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   ২৪৩ বার পঠিত
নোয়াখালীতে হাসপাতালের ডোবায় পড়ে প্রাণ গেল রোগীর

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত নজরুল ইসলাম পলাশ (৪০) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই রোগী।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের স্বজন আশ্রাফ হোসেন রবেন্স জানান, পলাশ গত মঙ্গলবার সকালে স্ট্রোক করে।পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার সন্ধ্যার পরে তাকে হাসপাতালে রেখে তার স্ত্রী একটি ওষুধ আনতে যায়। ফিরে এসে তার স্ত্রী তার কোন খোঁজ পায়নি।দুপুরের দিকে সে তার স্বামীর মরদেহ হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa