ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

নোয়াখালীতে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
নোয়াখালীতে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জসিম (৬০) ও চরজব্বর উপজেলার চরআমান উল্যাহপুর গ্রামের কিরণ চন্দ দাসের ছেলে জুয়েল চন্দ দাস (২৮)।স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে সুবর্ণচর উপজেলার আল আমিন বাজারের সংযোগ সড়ক থেকে আকস্মিক সোনাপুর টু চেয়ারম্যান ঘাটের মূল সড়কের মাঝখানে একটি মোটরসাইকেল উঠে পড়ে।

এ সময় চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা আল আমিন বাজার সড়ক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মাঝখানে পড়ে যাওয়া মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় অপর যুবককে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa