ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

নোয়াখালীতে ইউপি নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   ৩২৬ বার পঠিত
নোয়াখালীতে ইউপি নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

নোয়াখালীর সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এক প্রার্থীকে পরাজিত ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে।পরাজিত প্রার্থীর নাম সাইয়েদ আহমদ। তিনি চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।বুধবার (৫ জানুয়ারি) রাতের দিকে উপজেলা হলরুমে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী সাইয়েদ আহমদ অভিযোগ করেন, ৫ জানুয়ারি পঞ্চম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের কাগজ অনুযায়ী তিনি ২৮৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।তার প্রতীক ছিল চশমা।তার মোট প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৭১ ভোট। আর প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মো.সামছুল আলম পান ৪ হাজার ৫৮২ ভোট।পরে রিটার্নিং কর্মকর্তা তার ফলাফল ঘোষণায় বিলম্ব করেন।একপর্যায়ে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর করা ফলাফল পরিবর্তন করে ঘষা মাজা করে এক কেন্দ্রের দুটি ফলাফল পত্র তৈরী আমাকে ১১ ভোটে পরাজিত ঘোষণা করেন।তিনি আরও বলেন, আমি স্থানীয়ভাবে ঘোষিত ফলাফলে ২৮৯ ভোটে বেশি পেয়ে নির্বাচিত হই।এই ফলাফলের কাগজে ১০টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সিল ও স্বাক্ষর রয়েছে।আমি আমার পোলিং এজেন্টদের মাধ্যমে রাত আটটার সময় এই ফলাফল হাতে পাই।রাত সাড়ে আটটার সময় রিটানিং কর্মকর্তার কাছে ওই ফলাফল সরবরাহ করা হয়।কিন্তু বেআইনিভাবে ক্ষমতাসীন দলের নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অম্বরনগর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ বি এম নোমান ও রিটার্নিং কর্মকর্তা সোনাইমুড়ী কৃষি সম্প্রসারণ অফিসার মো.বরকত উল্যাহ এর যোগসাজশে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সকল প্রার্থীর ভোটকে ঘষা মাজা করে পরিবর্তন করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো.সামছুল আলমের নৌকা প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়।তিনি আরও অভিযোগ করেন, ফলাফল পাল্টে দেওয়ার বিষয়ে রিটানিং কর্মকর্তার কাছে তাৎক্ষণিক অভিযোগ করে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।উল্টো রিটার্নিং কর্মকর্তা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণায় দৃঢ়তা দেখিয়ে তাকে বিজয়ী ঘোষণা করেন।ভুক্তভোগী প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানান এবং আইনি প্রক্রিয়ায় সেটা মোকাবিলা করবেন বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে মো.সামছুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফলাফল পাল্টানোর অভিযোগ উঠলে এটা নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা বুঝবে এটা তাদের বিষয়।অভিযোগের বিষয়ে জানতে বারগাঁও ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অম্বরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম নোমানের ফোনে কল করা হলেও দীর্ঘ সময় মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী কৃষি সম্প্রসারণ অফিসার মো.বরকত উল্যাহ মোবাইলে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন।কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলব।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান জানান তাকে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
নোয়াখালী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার উপজেলা কম্পাউন্ডে হাতে হাতে যে ফলাফল রিটানিং কর্মকর্তাকে দিবে সেটিই প্রকৃত ফলাফল হিসেবে ঘোষণা করা হয়।নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগের বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলতে বলেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa