ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   ২৬৫ বার পঠিত
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।গ্রেফতারকৃত ওহাব হোসেন (২১) উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের ইসলামীয়া মার্কেটের সামনে থেকে গ্রেফতার করে র‌্যাব-১১।
দুপুর ২টার দিকে র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,গ্রেফতারকৃত আসামী ওহাবের স্বভাব চরিত্র ভালো নয়।সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যব-১১ এর একটি দল অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগানসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa