ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

নেত্রকোনার খালিয়াজুরীতে যুবককে পিটিয়ে হত্যা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১৮ জানুয়ারি ২০২১   ২৮৭ বার পঠিত
নেত্রকোনার খালিয়াজুরীতে যুবককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার খালিয়াজুরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মিয়া (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার সকাল ১০টায় খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বাস্থ্য মিয়া (২৩) ওই ইউনিয়নের বল্লী বাগানবাড়ি গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে লেপসিয়া বাজার ঘাটে স্বাস্থ্য মিয়ার ইঞ্জিনচালিত নৌকার পাখা ঘোরার সময় পাখা থেকে ছিটকে পাশের নৌকায় থাকা একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের সমজ আলীর ছেলে আশরাফুল ইসলামের (২৪) উপর পানির ছিটা পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় স্বাস্থ্য মিয়ার মাথায় রডের আঘাত লাগলে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি ও অপরাধীদের ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa