ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

নবীনগরে ঔষধের দোকান লুটপাটের মামলায় গ্রেফতার-১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ২৮২ বার পঠিত
নবীনগরে  ঔষধের দোকান লুটপাটের মামলায় গ্রেফতার-১

গত ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোসাইপুরে নৌ দুর্ঘটনার সময় অসীম আচার্যের নিখোঁজের খবরে বিদ্যাকুট ইউনিয়নের ভৈরব নগর লঞ্চ ঘাটের পাশে অবস্থিত তার ঔষুধের দোকান লুটপাটের মামলায় কুখ্যাত মাদকাসক্ত কামাল (৩৭) নামের এক যুবককে রবিবার  রাত আনুমানিক ১১টা সময় তার আস্তানা থেকে মাদক সেবন অবস্থায় নবীনগর থানা পুলিশ গ্রেপ্তার করেন।

এলাকাবাসী জানান কামাল ভৈরব নগরের একটি পাওয়ার পাম্পের ড্রাইভার, নাইট গার্ড ও লাইন্সম্যান। সে প্রতিরাতে পাওয়ার পাম্পে বসে
মাদক সেবন করেন এবং সে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। তার অত্যাচারে এলাকাবাসী আতঙ্কিত।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন বলেন, সে একজন মাদকসেবী। তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে দোকান লুটপাটের ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করেন। (১৬/১) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অপর আসামিদের ধরার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আসামি গ্রেফতারের বিষয়টি ওসি আমিনুর রশিদ দৈনিক বাংলাদেশ মিডিয়াকে নিশ্চিত করেন।
উল্লেখ্য যে অসীম কুমার আচার্য গত ৮ জানুয়ারি গোসাইপুরে কথিত নৌ দুর্ঘটনায় নিহত হন। এ ব্যাপারে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa