ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   ২৮৯ বার পঠিত
নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নবীনগর উপজেলা পরিষদের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার বেগম, নবীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সঞ্জয় সাহা, সাংবাদিক জালাল উদ্দীন মনির প্রমুখ।সভায় বক্তারা সমাজ ও রাষ্ট্রে নারীর অবদান, বর্তমান বাংলাদেশে নরীর উন্নতি-অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, দেলোয়ার হোসেন, শুভ চক্রবর্ত্তী সহ উপজেলার বিভিন্ন স্তরের নারী উদ্যোক্তা ও কর্মীগণ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa