ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস

নবীনগরে অগ্নিকান্ডে পুড়ে গেছে  ১২টি দোকান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ মার্চ ২০২২   ৩০৩ বার পঠিত
নবীনগরে অগ্নিকান্ডে পুড়ে গেছে  ১২টি দোকান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছলিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে জানান ব্যবসায়িরা। আগুন  লাগার দুই ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সলিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে এ অগ্নিকাণ্ডে বাজারের মুদি মাল, কনকনফেকশনারি, টেলিকম ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে যায়।
নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa