ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

দৈনিক স্বাধীন বাংলা’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ৩১৫ বার পঠিত
দৈনিক স্বাধীন বাংলা’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় উদ্বোধন

সমৃদ্ধ অনলাইন ভার্সন নিয়ে পাঠকের দরজায়, গণ মানুষের কন্ঠস্বর জাতীয় দৈনিক স্বাধীন বাংলা’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় উদ্ভোদন করা হয়েছে৷ গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

দৈনিক স্বাধীন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রেজাউল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজ্বী মাহমুদুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী পারভেজ চৌধুরী,আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

দৈনিক স্বাধীন বাংলার উত্তরোত্তর সফলতা কামনা করে আগত অতিথিবৃন্দ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। যারা সাংবাদিকতা করেন তারা সমাজের বিবেক। এই স্তম্ভটি যদি সঠিক থাকে তাহলে সমাজ ও দেশ ঠিক থাকবে।সাংবাদিকতা হোক গণমানুষ, সমাজও দেশের কল্যানে।এসময় সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান বক্তারা।

কার্যালয়ের শুভ উদ্ভোদনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল আমিন জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন, জেলা ছাত্রলীগ সহ সভাপতি এনামুল হক পারভেজ, পৌর ছাত্রলীগ সহ সভাপতি ইসতিয়াক আহমদ ঈশান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত, দৈনিক গণতদন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ইমরান তালাশী, দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি সোহেল আহাদ, বিবিসি সংবাদ টুয়েন্টি ফোর ডট কমের জেলা ক্রাইম রিপোর্টার মিসেস লাইলী আক্তার,সাপ্তাহিক সত্যের দিগন্তের সম্পাদক আলী আজম, তেপান্তরের সম্পাদক সীমান্ত খোকন, জনতার খবরের বার্তাসম্পাদক আদিত্য কামাল সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আলোচনার শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দৈনিক স্বাধীন বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় উদ্ভোদন সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa