ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

দেবিদ্বারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না: জেলা প্রশাসক।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ জানুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
দেবিদ্বারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না: জেলা প্রশাসক।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ টি ইউপি’র চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শুক্রবার সকালে দেবিদ্বার অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক উন-নবী তালুকদারের সভাপতিত্বে ও লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সৈয়দা সাদিকা সুলতানা’র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহাম্মেদ পিপিএম (বার), কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa