ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক

দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৩ মে ২০২৬   ১৪১ বার পঠিত
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপস করতে চাই না। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়মের মধ্যে আনাই সরকারের লক্ষ্য। আমরা সুশাসন রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি করতে চাচ্ছি।’

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে মাঠ প্রশাসনে জনরায় প্রতিফলিত হয়। সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলি নীতি। জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবুন। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত রাখুন।

প্রধানমন্ত্রী বলেন, ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতা পেলে বোঝার ভার কমানো যাবে। দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে। দেশের সব প্রতিষ্ঠানকে ধংস করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনি ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সন্ধ্যার ৭টার পর মার্কেট-শপিংমলে যাতে বিদ্যুৎ ব্যবহারের সতর্কতা অবলম্বন করা হয়, সেই দিকে জেলা প্রশাসকদের নজর দেয়ার আহ্বান জানান তারেক রহমান।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa