ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

দক্ষিণ সুনামগঞ্জে শীতবস্ত্র হিসেবে লেপ পেলো ১শ ২৫টি পরিবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৭ জানুয়ারি ২০২১   ২৮৮ বার পঠিত
দক্ষিণ সুনামগঞ্জে শীতবস্ত্র হিসেবে লেপ পেলো ১শ ২৫টি পরিবার

দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় শীতবস্ত্র হিসেবে লেপ পেলো ১শ ২৫টি পরিবার। রবিবার (১৭ জানুয়ারি) বিকাল ২টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল কলেজের মাঠে অসহায়, সুবিধাবঞ্চিত, দরিদ্র পরিবারগুলোর মাঝে এ লেপ বিতরণ করা হয়। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে ও ফেসবুক ব্যবহারকারী মানবিক মানুষদের অর্থায়নে উপকারভোগীদের মাঝে এসব লেপ তুলে দেওয়া হয়েছে।

ইয়াকুব শাহরিয়ার জানান, শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণের জন্য একমাস ব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করে ফেসবুকে থাকা মানবিক বন্ধুদের কাছ থেকে মোট ৮৪ হাজার ৬১০ টাকা সংগ্রহ করা হয়। এসব টাকায় পাগলার তিনটি দোকান থেকে তৈরি করা হয় ১শ ২৫টি লেপ। তালিকা অনুযায়ী পশ্চিম পাগলা ইউনিয়নের সবক’টি গ্রাম, পার্শ¦বর্তী জয়কলস ইউনিয়নের আসামপুর, আস্তমা, কামরূপদলং, পার্বতীপুর ও পূর্ব পাগলা ইউনিয়নের একটি গ্রামের অসহায়, সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষদের মাঝে এসব লেপ বিতরণ করা হয়। তিনি বলেন, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

লেপ বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভূক্ত রেফারি শাহীন রহমান। এসময় মাও. ইউসূফ আলী, সাংবাদিক নাহিদ আহমদ ও সমাজকর্মী জাকির হোসেন ও রুহুল আমীন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa