ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ঢুকতে ওসির অনুমতি লাগে!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ঢুকতে ওসির অনুমতি লাগে!

‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে এবারের পুলিশ সপ্তাহ উদযাপন হয়েছিলো।কিন্তু শিল্পাঞ্চল থানা পুলিশ জনতাকে দুরে ঠেলে দেয়ার প্রক্রিয়ায় ব্যস্ত।

 

 

 

রোববার দুপুর সাড়ে ১২টা। থানার ভেতরে ঢোকার চেষ্টা করতেই কনস্টেবলের বাঁধা। কেন এসেছেন কার কাছে যাবেন কি কাজসহ একগাদা প্রশ্ন ছুঁড়লেন। বললাম ওসি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কনস্টেবলের উত্তর আগে স্যারকে ফোন দেন পরে ঢোকেন। জানতে চাইলাম থানায় আসলে কি এভাবেই সকলকে ফোন দিতে হয়। কনস্টেবলের সাফ উত্তর বেশি কথা বলেন কেন ফোন দেন তারপর যাবেন। না হয় পথ ছাড়েন। নিজের পরিচয় দেয়ার পরও নানা তালবাহানার পর তিনি ভেতরে ঢুকতে দেন। পার্কিংয়ে মোটর বাইক রেখে ভিতরে ডিউটি অফিসারের কক্ষের দিকে এগোতেই ডিউটি অফিসার উঠে আসলেন। কেন এসেছি জানতে চাইলেন। ওসির কথা বলতেই বললেন তিনি মিটিংয়ে ব্যস্ত, পরিদর্শক (তদন্ত) তিনিও ব্যস্ত। অপেক্ষা করতে চাইলে বলেন ঠিক আছে আমাকেই বলেন। পরে অনেক ইনিয়ে বিনিয়ে পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলামের কক্ষে ঢুকতে পেরেছি। মনে হলো থানায় কিছু একটা হয়েছে। সব পুলিশ কি যেনো লুকোচ্ছে। পরে জানা গেলো থানা হাজতে গতরাতে এক সরকারি কর্মকর্তা হাজতে মারা গেছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় অনেকটা সতর্কাবস্থায় রয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

 

 

 

এদিকে গত শুক্রবার বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে যশোর জেলা সমিতি’র বিজয় উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারি বলেন, এখন থানায় গেলে পুলিশ আগের চেয়ে কিছুটা হলেও ভিন্নধর্মী আচরণ করে। এটি একটি শুভ সূচনা। এক সময় এই পুলিশই আপনাদের পাশে থাকে, পুলিশ সারা দিনরাত কষ্ট করে বলেই কিন্তু আপনি রাতে নিরাপদে ঘুমান। সুতরাং এই পুলিশ সদস্যরা আছে বলেই কিন্তু আমি মনে করি আমরা নিরাপদ আছি এবং সারা পৃথিবীতে পুলিশ যে কাজটি করে, তা হলো অত্যান্ত দ্রুত কাজ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa