ঢাকা
১৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সুনামগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ

ঝালকাঠিতে হত্যা চেষ্টা মামলার আসামী মামুন মীর গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   ১৪৭ বার পঠিত
ঝালকাঠিতে হত্যা চেষ্টা মামলার আসামী মামুন মীর গ্রেফতার

ঝালকাঠির কাঁঠালিয়া থানায় হত্যা চেষ্টা মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মামুন মীরকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মামুন মীর (৩৫) বলতলা গ্রামের আবদুল মন্নাফ মীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা।

পুলিশ জানায়, গত বছরের (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের (অন্তাই রাস্তা এলাকায়) শাহাদুর হাওলাদার নামের এক কৃষককে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয় মামুন। এ ঘটনার মামলায় আত্নগোপনে ছিলেন তিনি। বরিশাল শহরে বাসা ভাড়া করে বসবাস করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশ বরিশাল রুপাতলী বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত মামুনকে রিমান্ড আবেদন জানিয়ে ডাকাতি মামলায় তাকে কোর্টে চালান করা হয়েছে।তিনি আরও বলেন, মামুনের বিরুদ্ধে উপজেলার বলতলা গ্রামের কার্তিক ডাক্তারের ঘরে ডাকাতি ছাড়াও হত্যাচেষ্টা, চুরি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa