ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

জেনে নিন আপনার আজকের ভাগ্যচক্র

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৭ নভেম্বর ২০২০   ৩৩৬ বার পঠিত
জেনে নিন আপনার আজকের ভাগ্যচক্র

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করুন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। বিবাহযোগ্যদের বিবাহের প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটতে বাধ্য হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। দিনটি ঋণ মুক্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ও অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসি ফুটবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভ্রমণ শুভ।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশ গমনের পথ প্রশস্ত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ভাগ্যলক্ষ্মী কৃপা বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পিছু ছাড়তে চাইবে না। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন দূরে থেকে মজা দেখবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

বিবাহযোগ্যদের জন্য সুবর্ণ সুযোগ এসে হাজির হবে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভকর হবে। দ্বিচক্রযান বর্জনীয়।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ খুলবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে। সন্তানদের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে।

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটতে বাধ্য হবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa