
সুনামগঞ্জের ঐতিহাসিক জগন্নাথপুর পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারী। জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করলেন তরুণ সমাজ সেবক মোঃ আব্দুল কাইয়ুম।
রবিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টায় জগন্নাথপুর নির্বাচন অফিসার মুজিবুর রহমান এর নিকট ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তিনির মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম লাল,জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক সুমন, কল্যাণ কান্তি রায়,সমাজ সেবক বিভাস দেব, গীতিকার আবুল কাশেম, ব্যবসায়ী গৌতম, আব্দুর রহমান, ও আব্দুল কালাম, সহ ৫ নং ওয়ার্ডের শতশত মানুষের উপস্থিতে মনোনয়ন পত্র জমা দেন আব্দুল কাইয়ুম । এসময় তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
