ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

ছেংগারচর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী আরিফ’র গণসংযোগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   ৩২৭ বার পঠিত
ছেংগারচর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী আরিফ’র গণসংযোগ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার গণসংযোগ করেছেন। বুধবার (৯ ডিসেম্বর) সকালে ছেংগারচর পৌর বাজারে সরকারের উন্নয়ন কর্মকান্ড সংবলিত লিফলেট বিতরণ করেন লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার। বাজারের ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের চালক-যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করে সরকারের বড় বড় মেঘা প্রকল্পগুলো তুলে ধরেন।

লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার; বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক, চাঁদপুর জেলা সমিতি- ঢাকা’র যুগ্ম সম্পাদক, ছেংগারচর প্রাক্তন ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির সাঙগঠনিক সম্পাদক, লায়ন ক্লাব- ঢাকা ভ্রাবো’র সভাপতি, ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ এর সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

পৌর জনগণই মেয়র, মেয়র একজন সেবক মাত্র উল্লেখ করে লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার বলেন সকল বাঁধা অতিক্রম করে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা ফিরিয়ে দেওয়াই আমার চ্যালেঞ্জ। ছেংগারচর পৌরসভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করা ও বাল্যবিবাহ বন্ধ করা এবং ইভটিজিং রোধ করে শিক্ষার পরিবেশ রক্ষা করাই হবে প্রথম কাজ।

জরুরী সেবায় নিমিত্তে ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে পৌরবাসীকে সেবা প্রদান দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এসময় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa