ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণকাজ পরিদর্শনে এসএমপি কমিশনার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ এপ্রিল ২০২৬   ১৪২ বার পঠিত
চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণকাজ পরিদর্শনে এসএমপি কমিশনার

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় কমিশনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, চৌহাট্টা পয়েন্টে নির্মাণাধীন এই ট্রাফিক পুলিশ বক্সটি চালু হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরীর যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) এ কে এম মঞ্জুরুল আলমসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa