ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

চান্দিনায় পুকুরে ফেলে শিশু সন্তানকে হত্যা করল মা;মা সামিয়া আক্তার আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   ৮৫৫ বার পঠিত
চান্দিনায় পুকুরে ফেলে শিশু সন্তানকে হত্যা করল মা;মা সামিয়া আক্তার আটক

কুমিল্লার চান্দিনা উপজেলায় সায়েমা নামে ৪ মাস বয়সী এক শিশুকে পুকুরে ফেলে হত্যা করার অভিযোগে শিশুটির মা সামিয়া আক্তার (২০) কে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ।

শিশুটির মা সামিয়া আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের খৈছড়া এলাকা থেকে ঐ শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।ঘাতক সামিয়া আক্তার একই গ্রামের ওমর ফারুকের স্ত্রী। তারা ওমর ফারুকের বাড়িতেই থাকতেন। তবে সন্তান হওয়ায় সামিয়া বাবা বাড়িতে এসেছিলেন।

জিজ্ঞাসাবাদে সামিয়া তার সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছে বলে জানান চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

ওসি আরিফুর রহমান জানান,ঘটনাটি ব্যাপারে আমরা শিশুটির মা সামিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানান, সোমবার সকালে তিনি শিশু সায়েমাকে ঘরের বিছানায় রেখে টয়লেটে যায়। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। কিন্ত সামিয়ার কথাবার্তা এবং ব্যবহার আমাদের সন্দেহ হয়। পরে আমরা তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করি। একপর্যায় তিনি স্বীকার করে পারিবারিক কলহের জেরে হতাশা হয়ে তিনি নিজের সন্তানকে বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছেন। ওসি আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা ওমর ফারুক বলেন,’আমার পরিবার নিয়ে আমরা হতাশ ছিলাম। সামিয়া ৮ মাসের গর্ভাবস্থায় বাবার বাড়ি চলে যায়।আজ আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সে সকালে আমার সন্তানকে পানিতে ফেলে দেয়।’

এবিষয়ে চান্দিনা থানার উপ-পরির্দশক সুজন দত্ত বলেন,শিশু সায়েমার বাবা ওমর ফারুক বাদী হয়ে তার স্ত্রী সামিয়াকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পর আসামি সামিয়া আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa