ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

চাটখিলে এক সন্তানের জননীকে ধর্ষণ করে ভিডিও ধারণ,যুবলীগের নেতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   ২৯১ বার পঠিত
চাটখিলে এক সন্তানের জননীকে ধর্ষণ করে ভিডিও ধারণ,যুবলীগের নেতার বিরুদ্ধে মামলা

নোয়াখালীর চাটখিল উপজেলায় স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননীকে (২৩) চাকরির প্রলোভন দেখিয়ে অচেতন করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।তিনি আরও বলেন, রবিবার রাতে ভিকটিম অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের নাম উল্লেখ করে অজ্ঞাত একজনকে আসামি করে এ মামলা দায়ের করেন।অভিযুক্ত যুবলীগ নেতা চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের মতিন প্রফেসর বাড়ির মতিন প্রফেসরের ছেলে।
উল্লেখ্য, রোববার ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে অভিযুক্ত ওই যুবলীগ নেতার জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স অফিসে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী অভিযোগও মামলা সূত্রে জানা যায়, তিনি আগে ঢাকায় বসবাস করতেন।কিছুদিন আগে তিনি গ্রামে ফিরে আসেন।এরপর তিনি একটি চাকরির খোঁজ করেন।যুবলীগ নেতা ফুয়াদ তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সে আমাকে চাকরির ইন্টারভিউ দিতে ডেকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে।ওই সময় ফুয়াদের আরেক সহযোগী ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করে।শেষে সেও ধর্ষণের চেষ্টা চালায়।একই সাথে তারা আমাকে বিষয়টি কাউকে জানালে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।তারপর ঘটনাস্থল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে দিয়ে আমাকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে।চাটখিল উপজেলা যুবলীগের সভাপতি ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা। লশারীরিক অসুস্থতা নিয়ে আমি গত এক সপ্তাহ যাবত ঢাকায় অবস্থান করছি।তবে গত দেড় বছর আগে ওই কমিটি বিলুপ্ত হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
ওসি মো.আবুল খায়ের বলেন, নির্যাতিত ওই নারী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লঅভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa