ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

চট্টগ্রাম গভীর সমুদ্রে বিদেশি জাহাজে ক্রুদের মারামারি, থাই নাগরিক খুন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ১০৬ বার পঠিত
চট্টগ্রাম গভীর সমুদ্রে বিদেশি জাহাজে ক্রুদের মারামারি, থাই নাগরিক খুন

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রূর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রাফিফং কালাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৯ মে) রাতে গভীর সমুদ্রের ‘চার্লি অ্যানকর পয়েন্টে’ অবস্থানরত ‘এমটিকেপিপি০১’ নামের একটি বাণিজ্যিক জাহাজে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত রাফিফং কালাহান থাইল্যান্ডের নাগরিক ও ওই জাহাজের ক্রু ছিলেন। তাঁর বাবার নাম সানইয়াপং কালাহান।

​শিপিং এজেন্ট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গভীর সমুদ্রে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রূর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে অন্য এক ক্রু ধারালো অস্ত্র দিয়ে রাফিফংকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।

​ঘটনার পর জাহাজের শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন ও অন্য সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

​হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নুরুল আলম আশেক জানান, গভীর সমুদ্রে নোঙর করা জাহাজে দুই বিদেশি ক্রূর মারামারির ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa