ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

চট্টগ্রাম কর্ণফুলীতে কাভার্ট ভ্যানের গোপন চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৯২ বার পঠিত
চট্টগ্রাম কর্ণফুলীতে কাভার্ট ভ্যানের গোপন চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ট ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকেও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি কাভার্ট ভ্যানে তল্লাশি চালিয়ে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে র‌্যাব-৭। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যানটি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ টাকা।

​গত ২২ মে (শুক্রবার) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাটস্থ শাহ মোহছেন আউলিয়া (রঃ) মাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

​আটককৃত চালকের নাম নাজমুল হক (৩৭)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ফাজিলপুর এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে।
​যেভাবে চলল অভিযান।

​র‌্যাব-৭ সূত্র জানায়, কক্সবাজার থেকে কাভার্ট ভ্যানে করে মাদকের একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী-আনোয়ারা টু চট্টগ্রাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাবের আভিযানিক দল। রাত পৌনে ২টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ট ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক গাড়িতে মাদক থাকার বিষয়টি অস্বীকার করলেও র‌্যাব সদস্যদের সুক্ষ্ম তল্লাশিতে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, কাভার্ট ভ্যানটির পিছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে একটি লোহার চেম্বার তৈরি করা হয়েছে। পরবর্তীতে সেই গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

​গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa