ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

চট্টগ্রামে লিফটের দরজা ভেঙে ১০ চিকিৎসককে উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৫০ বার পঠিত
চট্টগ্রামে লিফটের দরজা ভেঙে ১০ চিকিৎসককে উদ্ধার

চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১০ ইন্টার্ন চিকিৎসক একটি লিফটে প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাঁদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চিকিৎসকেরা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র বলেছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) অধিভুক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ওই চিকিৎসকেরা গতকাল রাত ৯টার দিকে হাসপাতাল থেকে দুই কিলোমিটার দূরে জিইসি এলাকার বিএমএ ভবনের চতুর্থ তলায় বিএমএ কার্যালয়ে উঠছিলেন। লিফটটির ধারণক্ষমতা ৬ জন হলেও ১০ জন ওঠার পর লিফটটি নিচে নেমে যায়। অনেক চেষ্টার পরও লিফটের দরজা খুলতে পারেননি তাঁরা।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের লিফট থেকে ১০ জনকে উদ্ধার করা হয়। লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে তাঁদের। তিনি আরও বলেন, লিফটে ধারণক্ষমতার অতিরিক্ত লোক উঠেছিল বলে ভবনের নিরাপত্তাকর্মী তাঁদের বলেছেন।

আটকে পড়া ইন্টার্ন চিকিৎসক সিয়াম ও শুভ বলেন, লিফট আটকে গেলে তাঁরা ভয় পেয়ে ৯৯৯-এ সাহায্য চেয়ে ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে লিফটের দরজা খুলে তাঁদের উদ্ধার করে।

বিএমএ চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটির নির্বাহী সদস্য মো. রিজোয়ান রেহান প্রথম আলোকে বলেন, ‘ভবনের লিফটটি অনেক পুরোনো। পাশাপাশি ধারণক্ষমতার অতিরিক্ত লোক উঠেছে বলে শুনেছি। সে কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। লিফটের ত্রুটি সারানোর ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa