ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

চট্টগ্রামে মাস্ক পরিধান না করায় ৩০ জনের কারাদণ্ড

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০   ৩২৩ বার পঠিত
চট্টগ্রামে মাস্ক পরিধান না করায় ৩০ জনের কারাদণ্ড

মাস্ক ব্যবহার না করায় বন্দর নগরী চট্টগ্রামে ৩০ ব্যক্তিকে ছয় ঘণ্টার আটক আদেশ দিয়েছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সময় আরও ৭৫ ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার ও চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনার দ্বিতীয় টেউ সামলাতে জোর দিচ্ছে সরকার। জনসচেতনতা সৃষ্টির জন্য আজ (বৃহস্পতিবার) নগরীর দুটি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় দেখা যায় পথচারী, ব্যবসায়ী, গণপরিবহনের চালক ও সহকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করছেন, যা সবার জন্যই ক্ষতিকর। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মধ্যে ৭৫ জনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়। একই সময়ে ৩০ জন ব্যক্তিকে মাস্ক না পরায় ছয় ঘণ্টার আটকাদেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa