ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১১ জানুয়ারি ২০২১   ২৯২ বার পঠিত
চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রাম অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আনু মিয়া ওরফে আনোয়ার, ইমরানুল হক এবং মো সৈয়দ। সোমবার (১১ জানুয়ারী) বিকেলে জেলার লোহাগাড়ার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় আনু মিয়া এবং ইমরানুল হক নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। একই এলাকায় অপর একটি অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. সৈয়দ নামে একজনকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa