ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

গোয়াইনঘাটে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলা: শাশুড়ি নিহত, আহত ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৬ মে ২০২৬   ১১৯ বার পঠিত
গোয়াইনঘাটে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলা: শাশুড়ি নিহত, আহত ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের নাতনি ও ছেলের বউ গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা ও তাতে বাধা দেওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের নয়াপাড়া বীর মঙ্গল হাওর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম (৫১) ওই এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। আহতরা হলেন, দিলারা বেগমের ওমান প্রবাসী ছেলে আম্বিয়ার স্ত্রী সাজনা বেগম (৩২) এবং তার নাতনি হাবিবা আক্তার (১২)। আহতদের মধ্যে হাবিবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাত ৩টা ২০ মিনিটের দিকে সাজনা বেগম হঠাৎ জেগে দেখেন, এক ব্যক্তি তার মেয়ে হাবিবা আক্তারের (১২) ওপর চড়াও হয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করছে। সাজনা বাধা দিলে ওই ব্যক্তি হাবিবাকে মুখ চেপে ধরে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে সাজনা বাধা দিতে গেলে দুর্বৃত্ত তার হাতে কামড় দেয় এবং হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে শাশুড়ি দিলারা বেগম এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে তার বুকে গুরুতর জখম হয় এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়। সাজনা বেগম জানান, তিনি আক্রমণকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনার তদন্তে থাকা পুলিশের এসআই আশরাফুল ও হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে আলামত সংগ্রহ করেছেন।

জানা যায়, নিহত দিলারা বেগমের তিন ছেলে ও এক প্রতিবন্ধী মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে থাকেন। আহত সাজনা ও হাবিবাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa