ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

খাগড়াছড়ি রামগড়ে বাসের ধাক্কায় যাত্রী নিহত, পালানোর সময় চালকের ‘স্ট্রোক’ ​

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ৯০ বার পঠিত
খাগড়াছড়ি রামগড়ে বাসের ধাক্কায় যাত্রী নিহত, পালানোর সময় চালকের ‘স্ট্রোক’ ​

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় এক বাসযাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) গভীর রাতে এবং সোমবার (১৮ মে) ভোরে উপজেলার জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপাড়া ও নাকাপা বাজার এলাকায় এ ঘটনা দুটি ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টার পর জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপাড়ার চাষীনগর এলাকায় ঢাকাগামী ‘শান্তি পরিবহন’-এর একটি বাস বিকল হয়ে পড়ায় সড়কে থামিয়ে চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাস থেমে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম (৩৬) নামে এক বাসযাত্রী নিহত হন।

​নিহত শাহ আলম খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

​এ ঘটনায় জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) নামে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​এদিকে সোমবার ভোরে নাকাপা বাজারের যাত্রী ছাউনির সামনে থেকে রব শেখ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স সূত্রে জানা গেছে, তার বাড়ি পাবনায়।

​পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি দুর্ঘটনার শিকার শ্যামলী পরিবহনের চালক ছিলেন। বাস দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালানোর সময় স্ট্রোক জনিত কারণে যাত্রী ছাউনির সামনে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

​নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
​রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান,
​দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-১১৭৮) এবং
​শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-হ ১৪-২৪২৩) বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
​মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য চালক ও হেলপারদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa