ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

কোম্পানীগঞ্জে ধান ক্ষেতে অজ্ঞাত কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   ২১২ বার পঠিত
কোম্পানীগঞ্জে ধান ক্ষেতে অজ্ঞাত কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের (১৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক নারী ধান ক্ষেতে গরুর গোবর টোকাতে যায়।এ সময় ওই নারী মুখে কস টেপ পেঁছানো,হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে শৌর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।তবে উপস্থিত স্থানীয় এলাকাবাসী এখন পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি।
স্থানীয় বাসিন্দা মো.শিপন ও বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কে বা কাহারা রোববার দিবাগত গভীর রাতে এ কিশোরকে অন্য কোন জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়।নিহত যুবকের মরদেহের কাছ থেকে একটি মাক্স,১টি পেঁয়াজ,১ জোড়া হাত মোজা,একটি ম্যাচ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa