ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

কুমিল্লা ‘ভূতের’ ভয়ে মিলাদ পড়ানো হলো মহিলা কলেজের হোস্টেলে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ৩৭৭ বার পঠিত
কুমিল্লা ‘ভূতের’ ভয়ে মিলাদ পড়ানো হলো মহিলা কলেজের হোস্টেলে

কুমিল্লা সরকারি মহিলা কলেজের পাশেই হোস্টেল। বেশ কয়েকদিন ধরে এই কলেজ হোস্টেলের মেয়েদের মধ্যে ‘ভূতের’ আতঙ্ক বিরাজ করছে। রাত হলে তারা অদ্ভুত শব্দ শুনতে পান। এ আওয়াজ সহজে বন্ধ হয় না। অদ্ভুত শব্দে গা শিউরে ওঠে ছাত্রীদের। আওয়াজ শুরু হলে রাতে সবাই জবুথবু হয়ে বসে থাকেন। এ অবস্থা চলতে থাকার একপর্যায়ে সোমবার সন্ধ্যায় হুজুর ডেকে হোস্টেলে মিলাদ পড়ানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হোস্টেলটির একটি ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নড়বড়ে ভবনটিতে বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে। বাতাস ও ভূমিকম্প হলে সবাই আঁতকে ওঠেন। অপরদিকে হোস্টেলের পূর্বদিকে বখাটেদের আনাগোনা রয়েছে। নবাব বাড়ি ও এর আশপাশে প্রায়ই প্রকাশ্যে গাঁজা খায় তারা। রাতেও সেখানে তাদের উৎপাত রয়েছে। যার কারণে শিক্ষার্থীরা অদ্ভুত শব্দ শুনে থাকতে পারে বলে অনেকের ধারণা।

বেশ কয়েকজন ছাত্রী কলেজ অধ্যক্ষের কাছে এ সমস্যার সমাধান চেয়েছেন বলে জানা গেছে। তবে কিছু ছাত্রীর ধারণা, এখানে আসলেই ‘ভূতের’ উৎপাত আছে!
কলেজ অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, মেয়েরা ভয় পায়, তাই মিলাদ পড়িয়েছি। পরিত্যক্ত ভবন ও বখাটেদের উৎপাতের বিষয়টি সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa