ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

কুমিল্লার দেবীদ্বারে কিশোরীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, আটক ধর্ষক ।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ২৩৮ বার পঠিত
কুমিল্লার দেবীদ্বারে কিশোরীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, আটক ধর্ষক ।

কুমিল্লার দেবীদ্বারে ১৪ বছর বয়সী এক কিশোরীকে একটি বাসা থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। জানা যায়, গত (মঙ্গলবার দিবাগত) রাত সাড়ে ৯টায় দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের উত্তর পাড়া থানাগেইট সংলগ্ন বড় মসজিদের পেছনে জামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া প্রবাসী মোঃ জামাল মিয়ার বাসার সামনে থেকে তারই কিশোরী মেয়ে (ছন্দ নাম মনি-১৪)কে একই পাড়ার দাস বাড়ির সুমন চন্দ্র ভৌমিকের পুত্র সাগর ভৌমিক (১৯) মুখচেঁপে তুলে নিয়ে নিজ ঘরে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

ঐ ঘটনায় ভিক্টিমের মা’ কুলসুম আক্তার সেফালী বুধবার বাদী হয়ে দেবীদ্বার থানায় সাগর ভৌমিক (১৯)কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সং/০৩)এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫, তারিখ-২৬/০১/২০২২ইং। পুলিশ মামলা দায়ের’র পর অভিযুক্ত সাগর ভৌমিককে আটক করেছে।

ভিকটিম কিশোরী ব্রাক্ষণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মাউদ আলী বাড়ির প্রবাসী মোঃ জামাল মিয়ার কণ্যা। সন্তানদের লেখাপড়া করার সুবিধার্থে দেবীদ্বার পৌর এলাকার থানাসংলগ্ন (কেন্দ্রীয় জামে মসজিদের পিছনে) জামাল মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ধর্ষকের বাসাও ভিকটিমের ভাড়া বাসা সংলগ্ন ছিল।

বাদী তার মামলার বিবরণীতে উল্লেখ করেন। তার মেয়ে ছন্দ নাম মনি(১৪)কে গত (২৫/০১/২০২২ইং) রাত অনুমান সাড়ে ৯টা তাদের ভাড়া বাসার সামনে থেকে কৌশলে সকলের অজান্তে মুখচেঁপে ধরে নিয়ে অভিযুক্ত সাগর ভৌমিক তার বসত ঘরে নিয়া যায়। রাতে ওই ঘরে আটক রেখে বুধবার(২৬/০১/২০২২ইং) ভোর ৪টা পর্যন্ত তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে,পরে তাকে ছেড়ে দেয়।

এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস,আই) তাছলিমা সিকদার বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুনেছি আমাকে মামলার তদন্ত কর্মকর্তা করা হয়েছে, এখনো মামলার কাগজ পাইনি। পেলে বিস্তারিত জানাতে পারব।

সন্ধ্যা সোয়া ৭টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান সেল ফোনে জানান, সারা দিন নির্বাচনী কাজে ব্যাস্ত ছিলাম। তবে ওই ঘটনায় বাদী বিকেলে থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত আসামীকে সন্ধ্যার আগেই গ্রেফতার করা হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa