কাজিপুর পৌরসভায় চলতি ঈদ-উল-আজহার ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারদের মাঝে ভিজিএফ কার্ড এর মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে উপজেলার পৌরসভা চত্বরে পবিত্র ঈদুল আজহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক । তিনি পৌর এলাকার ৩ হাজার ৮১ জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আজহায় যাতে দরিদ্র জনগোষ্ঠীর মানুষ কোন কষ্ট না পায় সে বিবেচনায় অত্র পৌর এলাকায় বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন প্রমুখ।