ঢাকা
২৫ জুন ২০২৬

কাজিপুরে আলোচিত শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৪ জুন ২০২৫   ১০৭ বার পঠিত
কাজিপুরে আলোচিত শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ

সিরাজগঞ্জের কাজিপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (২৬) বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৪ জুন) সকালে সিরাজগঞ্জের বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। তিনি বলেন, ‘আসামীকে গ্রেফতারের জন্য কাজিপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে সর্বাত্বক চেষ্টা করে। থানা পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা ও সাঁড়াশী অভিযানের ফলে আসামী আব্দুল মজিদ মিনু বিজ্ঞ আদালতে সেচ্ছায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়।’

প্রসঙ্গত গত ২৩ মে বিকেলে আম দেয়ার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুল মজিদ মিনু। এঘটনায় পরে ৩০ মে কাজিপুর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা হয়। আসামীকে দ্রুত গ্রেপ্তার করতে ১ জুন সাধারণ শিক্ষার্থী ও সর্বসাধারণ মানববন্ধন-বিক্ষোভ করেন। থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। আসামীকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। পরে ওসির গ্রেপ্তারের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা। আব্দুল মজিদ মিনু উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa