ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

করোনা ভাইরাস প্রতিরোধে নবীনগরে মোবাইল কোট পরিচালনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২   ২৩৬ বার পঠিত
করোনা ভাইরাস প্রতিরোধে নবীনগরে মোবাইল কোট পরিচালনা

ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর উপজেলায় প্রত্যেকটি জায়গায় মোবাইল কোট পরিচালনা করে যাচ্ছেন উপজেলা ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোশারফ হোসেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় মোবাইলের মনিটরিং মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স পড়া স্বাস্থ্যবিধি মানা সহ নানান কর্মসূচি পালন করে যাচ্ছেন।
১৭/০১/২০২২ খ্রি. তারিখে নবীনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ও নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ জনকে ১ টি মামলায় ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ৪ টি মামলায় ৪ জনকে ৪ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনটি মটর সাইকেলের কোনো কাগজপত্র না থাকায় নবীনগর থানার নিকটে হস্তান্তর করা হয়। মোট ৫ টি মামলায় ৫ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নবীনগর উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনো সমাগম না হয়, এজন্য সবাইকে সচেতন করা হয়।
আজকে অভিযান পরিচালনা করার সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য উদ্বুদ্ধ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa