ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

কক্সবাজার আদালতে সংঘর্ষ-গুলিতে আহত ৫, আটক ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ১১৮ বার পঠিত
কক্সবাজার আদালতে সংঘর্ষ-গুলিতে আহত ৫, আটক ৩

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলনেতা মহিউদ্দিন ও রনি নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত এলাকায় এ ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলার হাজিরা দিতে সহযোগীদের নিয়ে আদালতে যান। মামলার শুনানি শেষে আদালত ভবন থেকে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। এর একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেখানে কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

​আদালত প্রাঙ্গণে হঠাৎ এমন সংঘর্ষ ও গুলির শব্দে বিচারপ্রার্থী, আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণভয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
​আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ তৎপরতা শুরু করেছে। বিশৃঙ্খলা ও গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। আদালত এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa