ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

কক্সবাজারের মহেশখালীতে ছেলের প্রেমে বাবা খুন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   ২৮৯ বার পঠিত
কক্সবাজারের মহেশখালীতে ছেলের প্রেমে বাবা খুন

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ছেলের প্রেমের সম্পর্কের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা আক্তার আহমদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আগের রাতে উপজেলার মাতারবাড়ি সাইরারডেইল এলাকায় হামলার শিকার হন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, আক্তার আহমদের ছেলে জিসানের সঙ্গে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের সম্পর্ক হয়। সে সুবাদে প্রেমিকাকে মোবাইল উপহার দেয় জিসান। ঘটনাটি জানাজানি হলে আক্তার আহমদের উপর চরম ক্ষুব্ধ হয় মেয়ের পিতা-মাতাসহ স্বজনরা। তিনি জানান, মোবাইল দেয়া নিয়ে প্রথম দফায় আক্তার আহমদের স্ত্রীকে মারধর করে। দ্বিতীয় দফায় আক্রমণে মারা যান আক্তার আহমদ।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্তার আহমদের ছেলের সঙ্গে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আহত হন আক্তার আহমদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa