ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

কক্সবাজারের একযোগে ৩০ ভূমি কর্মকর্তা বদলি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   ৫৫৮ বার পঠিত
কক্সবাজারের একযোগে ৩০ ভূমি কর্মকর্তা বদলি

সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ার ‘ঘুষের টাকা’সহ আটক হওয়ায় এই অফিসের ৩০ ভূমি কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এই অফিসের চারজন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাতজন কানুনগো ও ১৯ জন সার্ভেয়ারকে বদলি করে আদেশ জারি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ ঘটনায় আরও দুই সার্ভেয়ার এখনও পলাতক রয়েছেন, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া র‌্যাব-১৫ জানিয়েছিল, তারা ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ শাখার সব কর্মচারীকে তাৎক্ষণিক বদলি নির্দেশ দেন।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের তিনটি আদেশের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওইদিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।’

এছাড়াও পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa