ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির আহ্বায়ক শিশির, সদস্য সচিব মোসাদ্দেক

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির আহ্বায়ক শিশির, সদস্য সচিব মোসাদ্দেক
apps

ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি’র (আইইউসিএস) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. শান্ত শিশির এবং সদস্য সচিব হিসেবে একই শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোসাদ্দেক হোসেনকে মনোনীত করা হয়েছে ।

শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটির অন্য সদস্যরা হলেন- তাজনির রহমান, নওশীন শার্মিলী, ইকবাল হোসেন ইমন, জোবায়ের ইসলাম সাকিব, আব্দুল মোহাইমিনুল ইসলাম, তৌফিক হাসান, মিলান্ত জোয়ার্দার, সুমাইয়া, মো. তানভীর, মো. মাহদী হাসান, মো. সাইফুল হক, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আহমদ জাবের, ফাহিম ফয়সাল, সাইদুল কবির স্বাধীন ও মো. রিফাত ইসলাম।

এ ব্যাপারে নব মনোনীত আহ্বায়ক মো. শান্ত শিশির বলেন, মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ও আচরণ পরিবর্তনের অন্যতম নিয়ামক হচ্ছে সংস্কৃতি। যা মানুষকে সামাজিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় এবং সমাজ ও দেশকে এগিয়ে নেয়। কিন্তু সেই সংস্কৃতি যখন কলুষিত হয়ে পড়ে, তখন সামাজিক অস্থিতিশীলতা ও মানবিক অবক্ষয় সৃষ্টি হয়। তাই একটি সুস্থ সমাজ গঠনে অবশ্যই সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কার্যক্রম তুলনামূলক কম দেখা যায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মূল্যবোধ গড়ে তুলতে আইইউসিএস কাজ করে যাবে। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Development by: webnewsdesign.com