ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ১১:২১ অপরাহ্ণ

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ
apps

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি।

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর বিএনপির উদ্যোগে শহরের নিমতলা মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড় উপরে বিক্ষোভকারীরা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান এসময় প্রায় ঘন্টাব্যাপি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে রাশেদ প্রধানকে আইনের আওতায় আনার দাবি জানান। এ ধরনের বক্তব্য ভবিষ্যতে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

Development by: webnewsdesign.com