কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায় সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৬ এপ্রিল, ২০২৬ ইং তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। আজ উক্ত প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশআপ, লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় আজকের বাছাইপর্বে উত্তীর্ণ সকলকে ৩য় দিনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, আগামী দিনে জনবান্ধব পুলিশিং এর জন্য মেধাবী ও পেশাদার পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। এজন্য তিনি অংশগ্রহণকারী প্রার্থীদের সতর্ক করে বলেন কেউ কোন অসদুপায় বা তদবির করার চেষ্টা করলে সেটি তার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
তিনি প্রার্থী ও অভিভাবকদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া একটি শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী (১৭ এপ্রিল ২০২৬) তারিখ ২য় দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET) এর ৩য় দিনের ইভেন্ট ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করবেন।
Development by: webnewsdesign.com