ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

সিলেটের জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   ২৯০ বার পঠিত
সিলেটের জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি পরিত্যক্ত কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—সিলেটের এয়ারপোর্ট থানার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, জাফলং এলাকায় একটি কূপে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন সুরমান আহমদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনভর জাফলংয়ের রসুলপুর এলাকায় তল্লাশি চালানো হয়। অবশেষে রাত ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মী ও জনসাধারণের সহযোগিতায় একটি কূপের ভেতর থেকে দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে আটক করে পুলিশ।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করি। পরে তার জবানবন্দি অনুযায়ী স্থানীয়দের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুইজনকে আটক করা হয়।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa