ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র হবে দুর্যোগে মানুষের নিরাপদ ঠিকানা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৬ মে ২০২৬   ১২৪ বার পঠিত
আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র হবে দুর্যোগে মানুষের নিরাপদ ঠিকানা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে ‘বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে। এটি কেবল একটি ভবন নয়, বরং দুর্যোগের সময় মানুষের আস্থার প্রতীক হবে।”

এ সময় গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে মন্ত্রী বলেন, “এই জনপদের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তবে শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন ভবন তৈরি করলে হবে না; আমাদের সন্তানদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে।”

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মহাপরিচালক রাকিব আল হাফিজ এবং তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একই দিন সকাল ১০টায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুনঃখনন কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই খনন কাজের ফলে এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে সুবিধা হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa