ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   ৩৬৯ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, গ্রহপিতা রবি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। সুনাম, যশ, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবেন। আপনি উপহার সামগ্রীও প্রাপ্ত হবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় মিছিল-মিটিং বর্জন করুন। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। হারানো ধনসম্পদ প্রাপ্তির পথ স্তব্ধ হয়ে পড়বে। বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা আসবে।

মিথুন [২১ মে-২০ জুন]

জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার সামগ্রীও প্রাপ্ত হবেন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে পুরাতন ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। মামলা-মোকদ্দমা ও কোর্ট কেসের রায় বিপক্ষে যাবে। আত্মীয়-বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সন্তানের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ভাইবোনদের সঙ্গে মতানৈক্য দূর হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যে পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিবাহযোগ্যদের কথাবার্তা পাকাপাকি হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। প্রেমীযুগলের প্রেম-বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সন্তানগণ পুরস্কার পেতে পারে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

মনোবল-জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমি-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। নেতৃত্ব প্রকৃত কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলা আবশ্যক।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন দূর থেকে মজা দেখবে। মন সুর-সংগীতের প্রতি আকৃষ্ট থাকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে। বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। মামলা-মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। দূর থেকে আসা সংবাদ বেকারদের প্রাপ্তির বাসনা পূরণ হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa