ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২০   ৩৮৬ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ চিরকুমার গ্রহ মঙ্গল প্রেমের দেবতা শুক্র ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পাবেন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দীর্ঘদিনের ভোগ ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। জীবন কটুতায় ভরে থাকতে পারে।

মিথুন [২১ মে-২০ জুন]

শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতা হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্ম ও ব্যবসাবাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ করতে পারেন। প্রেম রোমান্স বিনোদন শুভ।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকতে পারে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ব্যবসাবাণিজ্যে মন্দা কর্মে হয়রানিমূলক দূর বদলি অন্যদিকে খরচের লাগামাহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কার পাবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। ভ্রমণ শুভ।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ব্যবসাবাণিজ্যে অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্ন সাধ পূরণের পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী হয়ে থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। অবশ্য বিপদে বন্ধুদের সাহায্য পাবেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa