ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০   ৩৪৫ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি, আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, গ্রহপিতা রবি ও  সৃষ্টিকারী গ্রহকেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে, বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন [২১ মে-২০ জুন]

বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কঠিন হবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রুরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে, ভ্রমণ বন্ধুত্ব শুভ।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরতে পারে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, যে কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে, সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তার অবসান ঘটবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে, চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে পারেন। সংকটকালে বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও পাবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন, মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। দুর্জন আত্মীয় বেশে সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা চালাবে, প্রেম বন্ধুত্ব শুভ।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে পুরনো ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে, রাগ জেদ অহংকার আবেগ ক্ষতির কারণ হবে, কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa