ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৯ নভেম্বর ২০২০   ৩৯০ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। সন্তান-সন্তুতিদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। অবশ্য পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

বিবাহযোগ্যদের বিয়ের পূর্ব প্রস্তুতি নিতে হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। দ্রুতগতির বাহন বর্জন করুন।

মিথুন [২১ মে-২০ জুন]

শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় কোনো কাজে মন বসবে না। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। মামলা মোকদ্দমা ও কোর্টকেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। কিন্তু ফল হবে না। তীব্রগতির বাহন বর্জন করতে হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ প্রশস্ত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করবেন। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা লালিত স্বপ্ন পূরণ করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মনের আনন্দে নাচবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পশরা সাজবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভফল প্রদান করবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। পরিবারের কোনো সদস্যের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ পেতে পারেন। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। শত্রুরা পরাস্ত হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পশরা সাজবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa