ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০   ৩৭০ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি সেনাপতি মঙ্গল ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মেষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পিতা-মাতার সঙ্গে কারণে-অকারণে কলহ-বিবাদের সৃষ্টি হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজসাজ রব করবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ব্যবসা-বাণিজ্যে মন্দা কর্মে হয়রানিমূলক দূর বদলি অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। সংকটকালে বন্ধুরা হাত বাড়িয়ে ধরবে।

মিথুন [২১ মে-২০ জুন]

শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে সক্ষম হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলে-ফেঁপে উঠবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। নতুন মুখের আগমন ঘটতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পশরা সাজবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে পারেন। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন দূর থেকে মজা দেখবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিবাহযোগ্যদের বিবাহ প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বেগবান যান বর্জন করুন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

আকস্মিক শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ হয়ে পড়বে। অবশ্য শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজসাজ রব করবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার মন বাসনা পূরণ করবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa