ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের ভাগ্য

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৪ অক্টোবর ২০২০   ৩১১ বার পঠিত
আজকের ভাগ্য

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি মঙ্গল, প্রেমের দেবতা শুক্রাচার্য ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষরাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অত্যাবশ্যক বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। বাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি এমনকি পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লটারি ফটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয়। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ চোর চিটিংবাজ অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন।

মিথুন [২১ মে-২০ জুন]

শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রি করে ঘরে তোলা কঠিন হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফোটাবে। বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে। সন্তানদের আজ্ঞাবহ হয়ে থাকবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি আকৃষ্ট থাকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রবরব করবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। প্রেমিকযুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। শত্রু ও বিরোধী পক্ষ লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস হওয়ায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। প্রেম বন্ধুত্ব শুভ।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা মড়ার উপর খাঁড়ার ঘা’র সমান হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ না করাই ভালো।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই প্রশস্ত হবে। মামলা-মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের কথাবার্তা পাকাপাকি হবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa