ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

আজকের ভাগ্যচক্র

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   ৩৫৩ বার পঠিত
আজকের ভাগ্যচক্র

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য গ্রহপিতা রবি ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। মানমর্যাদা সম্মান বাঁচাতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

মিথুন [২১ মে-২০ জুন]

বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে। দীর্ঘদিনের দাম্পত্য ও সুখ-শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম রোমান্স বিনোদন শুভ।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দীর্ঘদিনের ভোগ্যবাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। শ্রমিক-কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। রাগ জেদ অহংকার আবেগ ক্ষতির কারণ হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। কর্মে উন্নতি করতে থাকায় মন আনন্দে কাটবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। আশ্রিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। রাগ জেদ অহংকার আবেগ ক্ষতির কারণ হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শত্রু ও বিরোধীপক্ষের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে পড়বে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। দীর্ঘদিনের বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। জীবনসাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন। বিদেশগমন সুপ্রশস্ত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa